দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর বিশেষ ওয়েবিনার
‘দ্য এনএইচএস ম্যাটারনিটি স্ক্যান্ডাল: ইনসাইড আ ক্রাইসিস’।
সাম্প্রতিককালে প্রসূতি সেবার নিরাপত্তা সংবাদের একটি নিয়মিত বিষয় হয়ে উঠেছে, যেখানে নিম্নমানের সেবার ক্রমবর্ধমান উদাহরণ দেখা যাচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণগুলোর মধ্যে রয়েছে ইস্ট কেন্ট হসপিটালস ইউনিভার্সিটি ট্রাস্ট এবং নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালস ট্রাস্ট।
বুধবার, ১১ই আগস্ট, শ্রুসবারি অ্যান্ড টেলফোর্ড হসপিটাল এনএইচএস ট্রাস্টের ইন্ডিপেন্ডেন্ট ম্যাটারনিটি রিভিউ-এর চেয়ার ডোনা ওকেনডেন, ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর বিশেষ ওয়েবিনার ‘দ্য এনএইচএস ম্যাটারনিটি স্ক্যান্ডাল: ইনসাইড আ ক্রাইসিস’-এর একটি প্যানেলের অংশ হিসেবে বক্তব্য রাখেন। এই প্যানেলটির সভাপতিত্ব করেন শন লিন্টার্ন এবং অন্যান্য প্যানেলিস্টদের মধ্যে ছিলেন: রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস-এর সভাপতি ডঃ এডি মরিস এবং রোগী সুরক্ষা প্রচারক ও শোকাহত পিতা জেমস টিটকোম্ব।
আপনি দি ইন্ডিপেন্ডেন্ট-এ নিবন্ধটি এবং ওয়েবিনারটির রেকর্ডিং এখানে দেখতে পারেন। লিঙ্কটি আপনাকে এমন একটি নিবন্ধে নিয়ে যাবে যেখানে আপনি বিনামূল্যে ওয়েবিনারটি দেখার জন্য নিবন্ধন করতে পারবেন।