লিন্ডা ২০০৭ সাল থেকে প্রসূতি সেবা খাতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় কর্মরত আছেন এবং তিনি ভালোভাবেই বোঝেন যে, মাতৃত্বকালীন যাত্রাপথে থাকা নারী, মানুষ ও পরিবারগুলোর সাথে কাজ করা কতটা সৌভাগ্যের বিষয়। তার পূর্ববর্তী পদগুলোতে, তার দক্ষতা ও অভিজ্ঞতা প্রসূতি এবং নবজাতক সেবা খাতে ক্লিনিক্যাল পরিষেবা, প্রশিক্ষণ, শিক্ষা এবং উদ্ভাবনে সরাসরি ও সহানুভূতিপূর্ণ নেতৃত্ব প্রদান করেছে। তিনি সবচেয়ে বড় যে শিক্ষা ও উন্নতি দেখেছেন, তা এসেছে বর্তমান ও প্রাক্তন পরিষেবা ব্যবহারকারীদের কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে এবং নিরাপদ ও সংবেদনশীল পরিষেবা নিশ্চিত করতে শুরু থেকেই সম্মিলিতভাবে কাজ করার ফলে।
বিভিন্ন দলের সাথে কাজ করা, সাংস্কৃতিক বাধা/সীমাবদ্ধতা এবং কোভিডের মতো অপ্রত্যাশিত বিঘ্নসহ বিভিন্ন জটিল সমস্যা সমাধানে তার দক্ষতা ও প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন পরিবেশ ও হাসপাতালে প্রসূতি পরিষেবা খাতে কাজ করে তিনি যা শিখেছেন ও অর্জন করেছেন, তা অমূল্য।
এনএইচএস-এ কর্মী, নেতা, ব্যবস্থাপক এবং পরিষেবা ব্যবহারকারী হিসেবে কাজ করার পাশাপাশি একজন অশ্বেতাঙ্গ নারী হিসেবে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্যাপিটাল মিডওয়াইফ বর্ণবাদ-বিরোধী কাঠামো তৈরিতে অবদান রেখেছেন এবং সকল সুরক্ষিত বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিষেবাগুলোকে সমর্থন ও নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি তাঁর বর্তমান ট্রাস্টের প্রতিবন্ধী নেটওয়ার্ক এবং এলজিবিটিকিউআই+ নেটওয়ার্কসহ বেশ কয়েকটি কর্মী নেটওয়ার্কের সদস্য এবং নিয়মিত অংশগ্রহণকারী, কারণ কোনো একটি গোষ্ঠীর সঙ্গে একাত্ম হওয়া এবং তাদের প্রতি মিত্রতা স্থাপন করা—দুটোই সমান গুরুত্বপূর্ণ।