স্বাধীন পর্যালোচনার চূড়ান্ত প্রতিবেদন
হোম »
দ্য শ্রুসবারি অ্যান্ড টেলফোর্ড হসপিটাল এনএইচএস ট্রাস্ট-এর প্রসূতি পরিষেবা বিষয়ক স্বাধীন পর্যালোচনার প্রকাশনা।
আজ, বুধবার ৩০ মার্চ ২০২২, দ্য শ্রুসবারি অ্যান্ড টেলফোর্ড হসপিটাল এনএইচএস ট্রাস্ট-এর প্রসূতি পরিষেবা বিষয়ক স্বাধীন পর্যালোচনার আমাদের চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশিত হলো। আমাদের ধাত্রী ও চিকিৎসকদের স্বাধীন বহু-পেশাদার দলটি, যার মধ্যে প্রসূতি বিশেষজ্ঞ, নবজাতক বিশেষজ্ঞ, প্রসূতি অ্যানেস্থেটিস্ট, একজন চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত, ট্রাস্টটিতে দুই দশক ধরে ১,৪৮৬টি পরিবারকে প্রদত্ত প্রসূতি সেবা ও চিকিৎসা পরীক্ষা করেছেন।
এই প্রতিবেদনে ট্রাস্টের জন্য ৬০টিরও বেশি ‘শিক্ষামূলক স্থানীয় পদক্ষেপ’ এবং ইংল্যান্ডের সমস্ত প্রসূতি পরিষেবার উন্নতির জন্য আরও ১৫টি গুরুত্বপূর্ণ ‘তাৎক্ষণিক ও অপরিহার্য পদক্ষেপ’ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি নিরাপদ ও টেকসই প্রসূতি এবং নবজাতক কর্মী বাহিনীর জন্য অর্থায়ন এবং সমগ্র প্রসূতি দলের প্রশিক্ষণ যেন আজকের প্রসূতি পরিষেবার চাহিদা পূরণ করে, তা নিশ্চিত করা। আমরা উল্লেখ করছি যে ট্রাস্ট বোর্ডগুলোর অবশ্যই তাদের প্রসূতি পরিষেবাগুলোর উপর তত্ত্বাবধান এবং সে সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্রাস্ট বোর্ডগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা স্থানীয় পরিবার এবং তাদের নিজস্ব কর্মীদের কথা শুনছে ও তাদের চাহিদাগুলো উপলব্ধি করছে।
চূড়ান্ত প্রতিবেদন পড়ুন | প্রেস বিজ্ঞপ্তি পড়ুন