বিষয়বস্তুতে যান
Ockenden
Maternity Review

ডোনা ওকেনডেনের একটি বিবৃতি

হোম » ডোনা ওকেনডেনের একটি বিবৃতি

আজ, ইন্ডিপেন্ডেন্ট রিভিউ দলের সকলের সমবেদনা শিশু অ্যাডেল, কুইন এবং কাহলানির বাবা-মা, দাদা-দাদি/নানা-নানি এবং পরিবারের প্রতি রইল।

ইন্ডিপেন্ডেন্ট রিভিউ প্রতিশ্রুতি দিচ্ছে যে, এই পর্যালোচনার মাধ্যমে অ্যাডেল, কুইন, কাহলানি ও তাদের পরিবারের কথা শোনা হবে এবং জোরালোভাবে তুলে ধরা হবে। যে পরিহারযোগ্য ব্যর্থতার কারণে পরিবারগুলো ভোগান্তির শিকার হয়েছে, তার জন্য নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ট্রাস্টকে দেওয়া ১৬ লক্ষ পাউন্ডের জরিমানা সময়কে পেছনে ফেরাতে বা তাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবে না। এই ব্যর্থতাগুলোর আগে পরিবারগুলোর যে জীবন ছিল, তাও এটি ফিরিয়ে আনতে পারবে না।

পর্যালোচনা দল এই মর্মে অঙ্গীকার করছে যে, কাহলানি, কুইন ও অ্যাডেলের সংক্ষিপ্ত জীবন নটিংহামশায়ার এবং জাতীয় পর্যায়ে প্রসূতি সুরক্ষায় দীর্ঘস্থায়ী ও টেকসই পরিবর্তন আনবে। প্রত্যেকেই জন্মগ্রহণ করে: তাই সকল মা ও শিশুর জন্য নিরাপদ প্রসূতি পরিচর্যার ব্যবস্থা করা এনএইচএস-এর সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত – আজ এবং ভবিষ্যতেও।